• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর কিশোর ফুটবল টুর্ণামেন্ট: ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন

Football-1সিসিনিউজ: ঢাকার প্রথম বিভাগের সাবেক ফুটবলার আতাউর রহমান গেদার উদ্যোগে ও ভজে স্পোর্টিং কাবের সহযোগিতায় নীলফামারীর সৈয়দপুর স্টেডিয়ামে কিশোর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের এ ফাইনাল খেলায় ফুটবল একাডেমি ৩-০ গোলের ব্যবধানে লিটিল স্টার কাবকে পরাজিত করে। এ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর মেয়র ও সাবেক সাংসদ অধ্য আমজাদ হোসেন সরকার সভাপতিত্ব করেন। এ সময় সৈয়দপুর জেলা বিএনপির আহবায়ক আব্দুল গফুর সরকার প্রধান অতিথি ও প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আর সেরা খেলোয়াড় হিসেবে ফুটবল একাডেমির শাহিন ও লিটিল স্টার কাবের শুভ ও সুমনকে পুরস্কার দেয়া হয়।
এ টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর মেয়র হারিয়ে যাওয়া ফুটবলের গৌরব অধ্যায় জাগিয়ে তুলতে আবারও নতুন ফুটবল প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেন। এছাড়াও তিনি এ উপজেলার ক্ষুদে ফুটবলারদের বাছাই করে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতামূলক লীগে অংশগ্রহণের বিষয়ে পদপে নেবেন বলে জানান। পুরো টুর্ণামেন্টটির আয়োজক আতাউর রহমান গেদা প্রধান রেফারি ও হান্নান এবং রাজু সহকারী রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন। উল্লেখ্য যে, গত ২৪ মে কিশোর টুর্ণামেন্টের উদ্বোধন হয় এবং এতে উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ