• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বকাপে থাকছেন না রোনালদো

Rolandoখেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের আর মাত্র ৬ দিন বাকি। এ সময় ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে দুঃসংবাদ। বিশ্বকাপে নাকি খেলতেই পারছেন না এই সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। পর্তুগালের হয়ে বিশ্বকাপে মাঠে নামা-না নামা নিয়ে রোনালদোকে নিয়ে আগেই শঙ্কা দেখা দিয়েছিল। পর্তুগাল ফুটবল ফেডারেশন আশা করেছিল, বিশ্বকাপ শুরু হওয়ার আগে রোনালদো পুরোপুরি ফিট হয়ে যাবেন। কিন্তু গুজব উঠেছে, ঘানাইয়ান ওঝা কুয়াকু বোনসাম নাকি বিশ্বকাপ সামনে রেখে রোনালদোর ইনজুরি আরও বাড়িয়ে দিয়েছেন, যাতে বিশ্বকাপে খেলতে না পারেন। কিন্তু রোনালদোর সঙ্গে ঘানার ওই ওঝার কিসের শত্রুতা? বোনসামের দাবি, ২৬ জুন ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষ পর্তুগাল। ওই ম্যাচে যাতে রোনালদো ঘানার বিপক্ষে খেলতে না পারেন। সে কারণে বোনসাম মন্ত্রের বলে সিআরসেভেনকে ঘায়েল করেছেন। ওই ওঝার দাবি, তার মন্ত্রের জোরেই রোনালদো জোড়া চোটে পড়েছেন। কোনও ওষুধে তা সারবে না। ওঝা আরও জানান, ৪ মাস আগে থেকেই রোনালদোকে আমি ধীরে ধীরে আহত করে তুলছিলাম। ওর পে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামা অদৌ সম্ভব হবে না। তবে আদতে ঘটনা যা-ই ঘটুক রোনালদোর চোট নিয়ে পর্তুগালে ক্রমশ একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। অনেকে ভাবতে শুরু করেছেন, রোনালদো হয়তো জার্মানির বিপক্ষে পর্তুগালের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ