• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দাঁত ব্রাশের সঠিক নিয়ম জেনে নিন

dentalলাইফস্টাইল ডেস্ক : আমরা প্রত্যেকেই দাঁত ব্রাশ করি। কিন্তু প্রশ্ন থেকে যায়, সবাই কি ঠিকমতো দাঁত ব্রাশ করি? দাঁত ব্রাশের সঠিক নিয়ম না জানার কারণে দাঁত ঠিকমতো পরিষ্কার হয় না, ফলে দাঁতে ব্যকটেরিয়া জন্মে নানা রকম সমস্যা সৃষ্টি করে। দাঁত ভালো রাখতে জেনে নিন দাঁত ব্রাশের সঠিক নিয়ম দাঁত ব্রাশ করার সময় তাড়াহুড়ো করা যেমন দাঁতের জন্য ক্ষতি ঠিক তেমনি অনেক সময় নিয়ে দাঁত ব্রাশ করা দাঁতের জন্য ক্ষতিকর।

তাড়াহুড়ো করে দাঁত ব্রাশ করলে দাঁতের ফাঁকে লেগে থাকা ময়লা ভালোমতো পরিষ্কার হয় না। আবার দীর্ঘসময় নিয়ে দাঁত ব্রাশ করলে এনামেলের ক্ষতি হয়। দিনে দুইবার দুইবার মিনিট করে সময় নিয়ে দাঁত ব্রাশ করুন। অধিকাংশ মানুষ ব্রাশে পেস্ট নিয়ে সামনের পাটি ব্রাশ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। যা কিনা মোটেও ঠিক নয়। প্রতিবার দাঁত ব্রাশ করার সময় প্রতিটি দাঁত, মাড়ি ও জিভ ভালোমতো পরিষ্কার করতে হবে। সামনে পিছনে দাঁত ব্রাশ না করে উপর নিচ করে দাঁত ব্রাশ করুন। দাঁত ভালো রাখতে ভালো মানের ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট এবং খুব বেশি শক্ত কিংবা খুব নরম নয় এমন টুথব্রাশ নির্বাচন করুন। শিশুদের জন্য ছোট দাঁত ব্রাশ ব্যবহার করুন, যাতে শিশু তার দাঁত সহজে পরিষ্কার করতে পারে। ৩ মাসের বেশি একটি টুথব্রাশ ব্যবহার না করা ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ