• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছেলের চার বিয়ে: বাবা গ্রেফতার

Biaময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে গোপনে এক এক করে চার বিয়ে করেছেন মৌলভী ফারুক আহমেদ নামে এক ভণ্ড। পরে ঘটনা জানাজানি হলে দুই স্ত্রী মিলে নারী নির্যাতন ও যৌতুক আইনে ময়মনসিংহ জেলা নারী ও শিশু আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন।

এদিকে মামলা দায়েরের পর ভণ্ড ফারুক গা ঢাকা দিলেও তার বাবা জুলফিকার হায়দার সালামকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, মৌলভী লেবাসধারী ফারুক আহমেদ প্রথম বিয়ে করেন ২০১০সালে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মাখল গ্রামের নিজামউদ্দিনের মেয়ে ইয়াসমিনকে। কয়েক মাস পর দ্বিতীয় বিয়ে করেন ঢাকার ডেমরা এলাকায় রাজিয়া নামে এক মেয়েকে। পরে দুই স্ত্রীকে তালাক দেন তিনি। ২০১১সালে পুনরায় তৃতীয় বিয়ে করেন উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামের সিরাজউদ্দিনের মেয়ে দিলরুবা আক্তারকে।

সর্বশেষ বিয়ে করেন ২০১৩ সালে নান্দাইল উপজেলার আশিরা এলাকার মনসুর আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস লাকীকে। বিয়ের কিছুদিন যেতে না যেতেই পুনরায় নতুন করে বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেন ভণ্ড মৌলভী ফারুক। বিয়ের সময় যৌতুক না চাইলেও কয়েকদিন পরই টাকা দাবি করে প্রায়ই স্ত্রীদের মারধোর শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ