• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণের পর মেয়েকে খুন করলেন বাবা!

Mader-Logoআন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ধর্ষণের পর নিজের মেয়েকে খুন করেছেন এক পিশাচ বাবা। এ ঘটনায় হোটেল ব্যবসায়ী সুশীল মণ্ডলকে আটক করেছে  পুলিশ৷

শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জের সারিমাম গ্রামে এই পাশবিক ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
ঘটনার দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন ব্যবসায়ী সুশীল মণ্ডল ৷ স্ত্রী আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ায় তখন বাড়িতে ছিলেন ১৬ বছরের মেয়ে মিনু ও ছেলে সতীশ৷ মদ খাওয়া নিয়ে বাবার সঙ্গে ছেলে ও মেয়ের একচোট ঝগড়া হয়।
ছেলে সতীশ মণ্ডল পুলিশকে জানিয়েছে, বাবার সঙ্গে কথা কাটাকাটি করার পর রাগ করে সে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল৷ তার বোন মিনু ও তার বাবা একই ঘরে শুয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে বোনকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখে সে৷ পাশেই বসেছিলেন বাবা সুশীল মণ্ডল৷ সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের ডাকে সতীশ৷ পরে পুলিশকেও খবর দেয়া হয।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে মিনু মণ্ডলকে৷ ধৃত সুশীল মণ্ডলের শরীরের একাধিক চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে, বর্বর বাবার  হাত থেকে বাঁচার জন্য  নানাভাবে চেষ্টাও চালিয়েছিল অসহায় মেয়েটি৷ কিন্তু পারেনি৷ ধর্ষণের ঘটনা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে পরে তাকে শ্বাসরোধ করে খুন করেন নিষ্ঠুর বাবা।
ছেলে সতীশ মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বাবা সুশীল মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশি জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করেছেন তিনি৷ রবিবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ