• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Pestolসিসিনিউজ : বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে বিএসএফের গুলিতে পারভেজ (২১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পারভেজ সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামের সুজন মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, রোববার সকালে পারভেজসহ একদল রাখাল ভারত থেকে গরু নিয়ে ইসামতি নদী পার হয়ে দেশে ফিরছিলেন। এ সময় ভারতের ঝাউডাঙ্গা সীমান্তের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি ছুঁড়লে পারভেজ গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধাবস্থায় সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি আনার পথে নিহত হয়। বর্তমানে তার লাশ বাড়িতে আছে।

২৩ বিজিবির গোগা ক্যাম্পের ইনচার্জ শামসুর রহমান ও ২৬ বিজিবি অধিনায়ক মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ হত্যা ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

বর্তমানে সীমান্তে টানটান উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ