কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে সাপমাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত করায় হযরত নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, উলিপুরের বামনাছড়ার মফিজুলের ছেলে হযরত দীর্ঘদিন ধরে রাস্তায় মেয়েদের উত্যক্ত করে আসছিলো। এলাকাবাসী তাকে রোববার সকালে আটক করে পুলিশে দেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মুনসুর আলম খান আদালত বসিয়ে ইভটিজিংয়ের দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠান।