খানসামা ( দিনাজপুর ) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়নে সুর্বনখুলী গ্রামের সরদার পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের হাতে চেক তুলে দিয়েছে উপজেলা প্রশাসন। এদের মধ্যে সম্পূর্ণ তিগ্রস্থ ১০টি পরিবারকে ৫ হাজার টাকার ও আংশিক তিগ্রস্থ ১ পরিবারকে ২ হাজার টাকার চেক প্রদান করা হয়। অফিস সুত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবীলের অপ্রত্যাশিত খাত হতে ১১ পরিবারকে ৫২ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সহিদুজ্জামান শাহ্। এ সময় উপজেলা নিবার্হী অফিসার মো: শাহীনুর আলম, উপজেলা প্রকৌশলী সুধীর কুমার, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো: আবুল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মো: আকতারুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো: শাখাওয়াত হোসেন লিটন, খানসামা প্রেস কাব সভাপতি মো: মোজার্ফ্ফ হোসেন, সাংবাদিক আ: লতিফ উপস্থিত ছিলেন।