নাটোর : নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী এডভোকেট সাখাওয়াৎ হোসেন (আনারস) ৩৪ হাজার ৩১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম ফিরোজ (ঘোড়া) পেয়েছেন ২৮ হাজার ৩৯৫ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী বিএনপি সমর্থিত প্রার্থী মহুয়া পারভীন লিপি ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৫৭৪ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের আনজু আরা পারভিন (কলস) নিয়ে পেয়েছেন ২৫ হাজার ০৫৬ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী জিয়াউল হক (চশমা) ৩৮ হাজার ৮৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আখতার হোসেন (তালা) পেয়েছেন ২২ হাজার ৩১৩ ভোট।
রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াৎ হোসেন সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ফল ঘোষণা করেন।