• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

Bojropatচাঁপাইনবাবগঞ্জ: জেলায় পৃথক উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- শিবগঞ্জের লাউঘাট্টা হিন্দুপাড়া গ্রামের মঞ্জুর আলীর ছেলে সাদিকুল ইসলাম (৪০), পৌর এলাকার বিরামপুর গ্রামের রুহুলের স্ত্রী শিরীন (৩০) ও তার ছেলে আবু সাইদ (৪)।

এদিকে গোমস্তাপুর উপজেলার ইমামনগরে আম বাগান থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরেফ আলীর ছেলে সাইফুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ