• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অপহরণের ৮ ঘণ্টা পর চুয়াডাঙ্গায় ব্যবসায়ী উদ্ধার

Opohoronচুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর শিয়ালমারি থেকে ব্যবসায়ী আব্বাস আলীকে (৪০) অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় তারা আব্বাস আলীর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন। ঘটনার ৮ ঘণ্টা পর সীমান্তবর্তী রাঙ্গিয়ারপোতা মাঠ থেকে পুলিশ তাকে উদ্ধার করে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার বেগমপুর গ্রামের মুদি ব্যবসায়ী আব্বাস আলী জীবননগর বাজার থেকে ব্যবসায়ীক কাজ শেষে করিমন (ভটভটি) যোগে বাড়ি ফেরার পথে শিয়ালমারি পশুহাট নামক স্থানে পৌছায়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

এরপর দুর্বৃত্তরা রাত ৯টায় অপহৃত আব্বাসের মুঠোফোন দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার পরিবারের কাছে। দাবিকৃত টাকা পরিশোধ না করলে তাকে হত্যার হুমকি দেয়। ওই রাতেই এক লাখ টাকা পরিশোধ করে তার পরিবারের লোকজন। কিন্তু তাকে ছেড়ে না দেওয়ায় পুলিশকে বিষয়টি অবগত করে। এরপর পুলিশ রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সীমান্তবর্তী রাঙ্গিয়ারপোতা মাঠের কলাবাগান থেকে তাকে উদ্ধার করে। সকালে আব্বাস আলী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ