দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটের পল্লীতে এক কিশোরী ধর্ষিত হয়েছে। গ্রাম্য শালীসে মিমাংসা না হওয়ায় থানায় অভিযোগ করার এক সপ্তাহ অতিবাহিত হলেও থানা পুলিশ অভিযোগটি রেকর্ড করেনি।
ঘোড়াঘাট থানায় দায়েরকৃত অভিযোগে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার বিরি মাঝিয়ান গ্রামের দিন মজুর আনিছুর রহমানের কিশোরী কন্যাকে গত ২২ মে বাড়িতে একা পেয়ে একই গ্রামের বাবলু মিয়ার ছেলে গোলাম রব্বানী (২০) তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে লম্পট ধর্ষক গোলাম রব্বানী পালিয়ে যায়।
এ ব্যাপারে জনৈক ইউপি সদস্য নুরুল ইসলাম (চিনি) মেম্বারের কাছে বিচার প্রার্থী দেয়া হলে গ্রামে একাধিকবার শালিস বসে। শালিসে মিমাংসা না হওয়ায় অবশেষে কিশোরীর মা রাহেনা বেগম বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করেন। কিন্তু অভিযোগ দাখিলের এক সপ্তাহ অতিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযোগটি থানায় রেকর্ড করা হয়নি।