• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইরাকের নতুন নতুন এলাকা জঙ্গিদের দখলে

140610111744_iraq_isis_304x171_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক: ইরাকে মসুল শহর অধিকার করে নেবার পর সুন্নি সম্প্রদায়ভুক্ত ইসলামী জঙ্গিরা তাদের দখলের পরিমাণ আরও বাড়িয়েছে, যেটাকে যুক্তরাষ্ট্র বর্ণনা করছে মারাত্মক আঞ্চলিক হুমকি হিসেবে।

পুলিশ বলছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট বা আইসিস নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীটি এবার কিরকুক ও সালেহদিন প্রদেশের কয়েকটি শহরেরও দখল নিয়েছে।

মঙ্গলবার মসুল ছেড়ে অন্তত ৫ লাখ মানুষ পালিয়ে গেছে। তারা মূলত কুর্দিস্তানের তিনটি শহরে গিয়ে আশ্রয় নিয়েছে। প্রদেশটির আঞ্চলিক সরকার আশ্রয়প্রার্থীদের জন্য কয়েকটি আশ্রয় শিবির খুলেছে।

শিয়া সম্প্রদায় থেকে আসা প্রধানমন্ত্রী নূরী আল মালিকিকে সুন্নি সংখ্যালঘুদের সাথে মিলেমিশে পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জন আর্নেস্ট বলছেন, ‘এটা পরিষ্কার যে ইরাকে সম্প্রতি কিছু মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও সামরিক সহায়তা দেবার মাধ্যমে ইরাকের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে।’ এদিকে জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র বলেছেন ইরাক পরিস্থিতিতে তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ