মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজ মোড়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস এক সাইকেল আরোহীকে বাঁচাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
মেহেরপুর সদর থানার এসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।