সিসিনিউজ: বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র সাব এ্যাডিটর মোদাব্বের হোসেনের বড় ভাই মোদাদ্দেদ হোসেন বাচ্চা মিয়ার মরদেহ বৃহস্পতিবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মিয়াপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বুধবার সকাল ৯টায় মিয়াপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। সকাল ৯টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মাগুড়া বাসস্ট্যান্ড লেবু মিয়া জামে মসজিদ চত্বরে। নামাজে জানাজায় রাজনীতিক, সাংবাদিক, সুধীজনসহ সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাচ্চা মিয়া মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ২ ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারর প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী-৪ আসনের এমপি ও বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম, নিতাই ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান, বাহাগিলী ইউনয়নের চেয়ারম্যান দুলু শাহ, সাংবাদিক জিকরুল হক, কাজী জাহিদ, বাদশা আলমগীর, জসিম উদ্দিন প্রমুখ।