নীলফামারী প্রতিনিধি: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন ‘শুধু পাঠ্যপুস্তকে নিজেদের সীমাবদ্ধ রাখা যাবে না। আমি সবাইকে পড়তে বলবো সেটা শুধু কাসের বই না। রবীন্দ্রনাথ ,নজরুল ,আর্মস্টাইন কোন পাশ করে নাই। কিন্তু তারা অনেক পড়েছে, অনেক জ্ঞান আহরণ করেছে। আমরা তাদের লেখা কাসে পড়ছি,তাদের নিয়ে গবেষনা করছি। আমরা নিজেকে গড়তে না পারলে দেশটাকে গড়বো কি ভাবে? ”। তাই কাসের বই শুধু নয় অন্যান্য পাঠপুস্তক পড়ে আগে নিজে গড়–ন তবেই দেশকে গড়তে পাড়বেন। বৃহস্পতিবার বিকালে নীলফামারী সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ কালে নবাগত শিার্থীদের উদ্দ্যেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অপর দিকে অভিভাবকদের উদ্দ্যেশে তিনি বলেন‘ আমরা এখন আমাদের ছেলে মেয়েদের উপড় নির্যাতন চালাচ্ছি। সেটা হচ্ছে জিপিএ-৫ পাওয়ার নির্যাতন। আর এই যে নির্যাতন আমরা ছেলে-মেয়েদর উপড় করছি এটা মানবাধিকার লঙ্গনের পর্যায়ে পড়ে। ছেলে মেয়েদের বইয়ের পাতা গেলানো হচ্ছে, আর তারা বইয়ের পাতা গিলছে ঠিকই কিন্তু তারা জ্ঞানী হতে পারছে না। এদের অনেকেই জিপিএ-৫ পেয়েছে ঠিকই কিন্তু জ্ঞান অর্জন করতে পারেনি। তাই শুধু জিপিএ-৫ অর্জন নয় তাদেরকে জ্ঞান অর্জন করতে দিন।’
কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে এসময় জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, কলেজের উপাধাক্ষ দিদারুল ইসলাম, শিক্ষক আলতাফুর রহমান, নীলফামারী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, কলেজের শিার্থী সুচিত্রা রায়, তানভিরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।