• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মুশারফকে দেশ ছাড়ার অনুমতি আদালতের

Mosarofআন্তর্জাতিক ডেস্ক: বিতর্কিত প্রাক্তন পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে বিদেশ যাওয়ার অনুমতি দিল আদালত৷ বৃহস্পতিবার সিন্ধ প্রদেশের হাই কোর্ট দেশদ্রোহিতা-সহ একাধিক মামলায় অভিযুক্ত মুশারফের বিরুদ্ধে দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে৷ যদিও এখনই দেশ ছাড়তে পারবেন না মুশারফ৷ সরকারপক্ষের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার পথ খোলা রয়েছে৷ নওয়াজ শরিফ সরকার যদি সেই পথ ধরেন, তবে আরও কিছু দিনের জন্য মুশারফের বিদেশ ভ্রমণের সম্ভাবনা ঠাণ্ডা ঘরে চলে যাবে৷
আরব আমিরশাহীতে থাকা অসুস্থ মাকে দেখতে যাওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন মুশারফ৷ প্রাক্তন প্রেসিডেন্টের আবেদনের বিরোধিতা করে সরকার৷ সরকারপক্ষের আইনজীবী জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে দেশ ছেড়ে পালাতে পারেন তিনি৷ যদিও সরকারের বিরোধিতাতে আমল না দিয়ে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে৷

সংবিধানের তোয়াক্কা না করে দেশে জরুরি অবস্থা জারি, সুপ্রিম কোর্টের বিচারপতিকে আটক, বেনজির ভুট্টো হত্যা, বালুচ নেতা আকবর বুগতির হত্যা-সহ বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত প্রাক্তন পাক প্রেসিডেন্ট৷ বেশ কয়েক বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত বছর মার্চে দেশে ফিরেছিলেন তিনি৷ তারপরই গ্রেফতার করা হয়েছিল মুশারফকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ