• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের জয়

neymarখেলাধুলা ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ব্রাজিল শুভ সূচনা করেছে। আজ তারা ৩-১ গোলে পরাজিত করেছে ক্রোয়েশিয়াকে। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়লেও নেইমারের দুটি গোল করে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আবার গোল করেছেন নেইমার এবং সেই সুবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল ২-১ গোলে এগিয়ে গেছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। নেইমার দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে, খেলার ৭১ মিনিটে। অস্কারকে ফাউল করা হলে পেনাল্টিটি দেয়া হয়।
এর আগে দুর্দান্ত গোলে বিশ্বকাপে ব্রাজিলকে সমতায় এনে দেন নেইমার। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর তিনিই ত্রাতা হিসেবে আবির্ভূত হয়ে গোলটি পরিশোধ করেন। ২৯ মিনিটে তিনি গোলটি করেন। অবিশ্বাস্য গতিতে ক্রোটদের পেছনে ফেলে বলটি ঠেলে দেন, বারে গেলে বলটি জালে প্রবেশ করে। প্রথমার্ধের খেলা ১-১ গোলেই শেষ হয়। খেলার ১১ মিনিটে মার্সেলোর সেই আত্মঘাতী গোলের সুবাদে ক্রোয়েশিয়া এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায়।
ক্রোয়েশিয়ার অলিচ ফ্লিক করে বল জালে পাঠানোর চেষ্টা করেছিলেন। দুর্বল শটটি বাইরের দিকে চলে যাওয়ার সময় একটু পেছনে থাকা মার্সেলোর পা লেগে জুলিও সেজারকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
গোলটি করার সামান্য আগে হলুদ কার্ড দেখেন নেইমার। অবশ্য এর সামান্য আগে একটি গোল প্রায় করে ফেলেছিলেন। সাও পোলো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি শুরু হয়।
দুই দলের প্রথম একাদশ
ব্রাজিল : হুলিও সিজার (১২), দানি আলভেজ (২), থিয়াগো সিলভা (৩), ডেভিড লুইজ (৪), মার্সেলো (৬), লুইজ গুস্তাভো (১৭), পলিনহো (৮), অস্কার (১১), হাল্ক (৭), নেইমার (১০), ফ্রেড (৯)।
ক্রোয়েশিয়া : স্টিপ পেলেতিকোসা (১), দারিজো সরনা (১১), ভেডরান করলুকা (৫), দিজেন লভরেন (৬), সিমে ভরসালকো (২), লুকা মড্রিচ (১০), মাটেও কোভাচিচ। (২০), ইভান রাকিটিক (৭), ইভান প্যারিসিচ (৪), ইভিচা অলিচ (১৮), নিকিচা জেলাভিচ (৯)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ