• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইরাকে চলমান অস্থিরতার প্রভাব: বাড়ছে তেলের দাম

Oilঢাকা: ভৌগোলিক সীমা ছাড়িয়ে ইরাকে চলমান অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে। সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় তেলের দাম ইতোমধ্যেই বেড়েছে, যা গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ।

যুক্তরাজ্যভিত্তিক ব্রেন্ট সূচকে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩ শতাংশ বেড়ে ১১৩ ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রুড সূচকে ২ শতাংশ বেড়ে ১০৬ ডলার ছুঁয়েছে।

এদিকে ইরাকের সুন্নি বিদ্রোহী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভেন্টের (আইএসআইএল) যোদ্ধারা শিয়া নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে। বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় মসুল শহর দখলের পর পাশ্ববর্তী বেইজি তেল শোধনাগারও বন্ধ করে দিয়েছে বিদ্রোহীরা।

প্রসঙ্গত, ইরাক বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।   সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ