সিসিনিউজ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পাদিত ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক’ বইয়ের প্রকাশনা উৎসব ১৫ জুন রোববার অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, রোববার বেলা ২টায় রাজধানী ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদ।