• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

Chakuসিসিনিউজ: নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মিঠু মিয়া (২৪) নামের এক যুবক মারা গেছে। এসময় মিঠুর সহায়তায় এগিয়ে এলে আরো চার যুবক গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মিঠু মাগুড়া ইউনিয়নের দক্ষিণ সিংগেরগাড়ী গ্রামের আহম্মদ আলী মন্টুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ-রংপুর সড়কের হাজীরহাট বাজারের কাছে মিঠুর পথরোধ করে রুবেলসহ অজ্ঞাত আরো ৫/৬ জন যুবক। তাদের কথাবার্তার এক পর্যায়ে রুবেলসহ অন্যান্যরা মিঠুকে এলোপাতারি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারলে ঘটনাস্থলেই মিঠু মারা যায়। এসময় স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এতে হুমায়ুন (২৪), আশরাফুল ইসলাম (২৫), ওমেদুল মিয়া (২৩) ও আলমগীর হোসেন (২৫) নামের চার যুবক গুরুতর আহত হন। আহতদের সবাইকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।
পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম। এ ঘটনায় স্থানীয় লোকজন রুবেল (২৫) নামের এক যুবককে আটক করে পুলিসে সোপর্দ করেছে।

গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার
একই ইউনিয়নে আজ শনিবার সকালে নিপেন্দ্র (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিপেন্দ্র সিংগেরগাড়ী গ্রামের মনোহরি রায়ের পুত্র। নিপেন্দ্র রায়ের লাশ স্থানীয় পাড়েরহাট দাখিলপুর বিদ্যালয়ের ঘরে গলায় ফাস লাগানো অবস্থায় পাওয়া গেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। সকালে এ রিপোট লেখার সময় লাশ ঘটনাস্থলে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ