সিসিনিউজ: সৈয়দপুর প্রেস ক্লাবের চারতলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বেলা ২টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেস ক্লাবের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিফলক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার। সভাপতিত্ব করেন সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক।
এতে বক্তব্য রাখেন সৈয়দপুর রেলওয়ে কারখানা বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নুর আহম্মেদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল।