• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তোপের মুখে মধ্যপাড়ার এমডি

Moddhopara+Pic+25-11-13ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: জ্বালানী প্রতিমন্ত্রীর তোপের মুখে মধ্যপাড়া গ্রানাইড মাইনিং এর এমডি। জ্বালানী প্রতিমন্ত্রী বড়পুকুরিয়াকয়লা খনি, মধ্যপাড়া খনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন। শুক্রবার দুপুরে  মধ্যপাড়া কঠিন শিলার টার্নওভারের সঠিক তথ্য দিতে না পেরে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপির উপস্থিতিতে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির তোপের মুখে পড়েন মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এস এ এস নাজমুল আহসান হায়র্দা।
ওইদিন সকালে বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শিলা খনি পরিদর্শনে হেলিকপ্টার যোগে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে অবতরন করেন। পরে তিনি বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উস্থিত ছিলেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি এবং জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ডঃ মোজাম্মেল হক খানঁ। পরে জুম্মার নামাজের পর মন্ত্রীদ্বয় মধ্যপাড়া গ্রানাইড মাইনিং কোম্পানী লিমিটেড পরিদর্শনে যান। সেখানে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী এবং বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে খনির অপারেশন সিস্টেম দেখানো হলে জ্বালানী প্রতিমন্ত্রী কঠিন শিলার চাহিদা এবং উৎপাদন সর্ম্পকে জানতে চান। খনির দেশী কনসালটেন্ট আমিনুর রহমান বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । জ্বালানী প্রতিমন্ত্রী পদ্মা সেতু সহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্টানের পাথরের চাহিদা পুরনে উৎপাদন বৃদ্ধিতে কি করনীয় সর্ম্পকে জিঙ্গেস করলে খনির এমডি আরো একটি স্যাফট নির্মান সহ উন্নয়নে ১হাজার ৬শ কোটি টাকা বরাদ্দের কথা বলেন ।এসময় মন্ত্রী তাদের কাছে জানতে চান  সরকার এই অর্থের যোগান দিলে আপনারা কি পরিমান টার্নওভার দিবেন? গত বছর গুলোতে  কি পরিমান রির্টান দিয়েছেন কয়েকবার এই সকল প্রশ্ন করলে  খনির এমডি ও কনসালটেন্ট কোন উত্তর দিতে পারেননি। একসময় কনসালটেন্ট  গত বছরে তাদের খনির ৪৭ কোটি টাকা আয়ের তথ্য দিলে মন্ত্রী এতবড় প্রতিষ্টান থেকে এই আয়ে অসন্তোষ প্রকাশ করে ম্যানেজমেন্টের উপর ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের প্রস্তাবিত এত টাকা ইনভেষ্ট করে টার্নওভার সর্ম্পকে তথ্য দিতে না পারায় খনির এমডি সহ কর্মকর্তাদের উদ্দেশ্য করে  আনপ্রফেশনাল মন্তব্য করেন। এসময় জ্বালানী প্রতিমন্ত্রী আগামী ১০ দিনের মধ্যে খনির উন্নয়নে কর্ম পরিকল্পনা বাজেট তৈরী করে তার দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেন। পরে বিকেলে তিনি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রর কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্যেশে রওনা হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ