• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বনপা’র সিলেট বিভাগীয় কমিটি গঠন

Bonpaসিসিনিউজ: অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যসোসিয়েশন-বনপা’র সিলেট বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা রোববার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারে সিলেট এক্সপ্রেস ডটকম কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বনপা’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলাপ আলোচনার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে ১৯ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়।
সভায় নতুন কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন বনপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ। কেন্দ্রীয় সদস্য আব্দুল মোহিত দিদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, নিজাম ইউ জায়গীরদার, মেহেদী কাবুল, আফরোজ খান, রুহুল আমিন নগরী, সাইফুর রহমান তালুকদার, গোলজার আহমদ হেলাল, কামরুল ইসলাম, নিজামুল হক লিটন প্রমুখ।
বনপা’র নবগঠিত সিলেট বিভাগীয় কমিটির কর্মকর্তারা হচ্ছেনঃ  সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম (সিলেটের সকাল ডট কম), সিনিয়র সহ সভাপতি কামকামুর রাজ্জাক রুনু (সিলেট বার্তা২৪ ডট কম), সহ সভাপতি নিজাম ইউ জায়গীরদার (সিলেট সংবাদ ডট কম), সাধারন সম্পাদক মেহেদী কাবুল (সিলেটের সময় ডট কম), সহ সাধারন সম্পাদক সাইফুর রহমান তালুকদার (আজকের সিলেট ডট কম), কোষাধ্যক্ষ রুহুল আমীন নগরী (সিলেট রিপোর্ট ডট কম), সাংগঠনিক সম্পাদক আব্দুল মোহিত দিদার (সিলেট এক্সপ্রেস ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক আফরোজ খান (সিলেট নিউজ ওয়ার্ল্ড ডট কম), তথ্য ও প্রযুক্তি সম্পাদক একে রহিম (ডেইলি সিলেট ডট কম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক (সিলেট২৪ নিউজ ডট কম)। সদস্য মুহিত চৌধুরী (দৈনিক সিলেট ডট কম), খালেদ আহমদ (সিলেট নিউজ২৪ ডট কম), মাহবুব রশীদ (কানাইঘাট নিউজ ডট কম), সৈয়দ মুনতাহির রিমন (বাংলা ডাক ডট কম), মোহাম্মদ গোলজার আহমদ হেলাল (সিলেটের খবর২৪ ডট কম), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (ফাস্ট সান২৪ ডট কম), নিজামুল হক লিটন (লাইভ নিউজ২১ ডট কম), মোহাম্মদ কামরুল ইসলাম (বিডি২৪ সংবাদ ডট কম) ও আমিনুল ইসলাম মাহমুদ (সিলেট ওয়াচ২৪ ডট কম)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ