খেলাধুল ডেস্ক: ব্রাজিল বিশ্বকাপের প্রথম হ্যাট্রিক থমাস মুলারের। পর্তুগালের বিপক্ষে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করেন গত বিশ্বকাপের জার্মান গোল্ডেন বুট তারকা মুলার। গত বিশ্বকাপেই ছিল তার বিশ্বকাপ অভিষেক। অভিষেকেই বিশ্বকে চমক উপহার দিয়ে এই জার্মান তারকা জিতে নিয়ে ছিলেন সোনায় মোড়ানো বল। এবারও পিছিয়ে থাকবেন না তিনি।
বিশ্বকাপের সপ্তম ম্যাচ খেলেতে নেমেই এই হ্যাটট্রিক করলেন তিনি। বায়ার্ন মিউনিখ তারকা মুলারের হ্যাটট্রিক নজর কাড়ে ফুটবলপ্রেমীদের। এবং বিশ্বকাপের ৭ ম্যাচে নয় গোলকারী এই তারকার সামনে রেকর্ডের হাতছানি।
বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত কেউ পরপর দুইবার গোল্ডেন বুট জিততে পারেনি। আর এটা যদি তিনি করে দেখাতে পারেন তবে সৃষ্টি করবেন নতুন ইতিহাস।
পর্তুগালের বিপক্ষে সোমবার পর্তুগালের বিপক্ষে জ্বলে উঠেন মুলার। ১২, ৪৬ ও ৭৮ মিনিটে তিন বল প্রতিপক্ষের জালে জড়িয়ে হ্যাটট্রিক করেন তিনি।