• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খালেদা-তারেকের নাগরিকত্ব নিয়ে সংসদে প্রশ্ন

Khalada-Tareqঢাকা: যারা দেশের শ্রষ্টাকে নিয়ে কূটক্তি করে তাদের এই দেশে নাগরিকত্ব থাকতে পারে না। খালেদা-তারেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে নানা কূটক্তি করেছে তাই তাদের এদেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে কি না বিবেচ্য বিষয়।

সোমবার দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ কথা বলেন। এসময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমীন।

তারেককে উদ্দেশ করে ধীরেন্দ্র দেবনাথ বলেন, ‘কত বড় আহম্মক, স্কাউন্ডেল (বদমাইশ) যে বঙ্গবন্ধুকে নিয়ে কূটক্তি করে। একটি মিমাংশিত ইস্যু নিয়ে বিতর্ক সৃষ্টি করে। এদের চ্যালেঞ্জ করা উচিৎ এরা বাংলাদেশকে স্বীকার করে কি না।’

তিনি বলেন, ‘যুদ্ধের সময় খালেদা পাকিস্তানী ক্যান্টনমেন্ট ছিলেন। সেখানে তিনি ও তার পুত্র কী খেয়েছেন এটা দেশের মানুষ জানতে চায়?’

সরকার দলীয় এই সংসদ সদস্য আরো বলেন, ‘এই দেশে যাদের নাগরিকত্ব থাকতে পারে না তাদের রাজনীতি করার অধিকার নাই। ইতিহাস বলে বিএনপি বেশিদিন বেঁচে থাকতে পারবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ