• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে ধর্ষণের ঘটনায় ৭ জন জেলহাজতে

dorsonঢাকা : রাজধানীর মিরপুরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাতজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশ তাদেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক এই আদেশ দেন।
উল্লেখ্য, সোমবার দিবাগত মধ্যরাতে মিরপুর পীরেরবাগ এলাকার একটি বাসায় লোকজনকে জিম্মি করে ১০/১২ জন দুর্বৃত্তরা ওই বাসার একটি মেয়েকে ধর্ষণ করেছে, এমন অভিযোগ করে মিরপুর মডেল থানা পুলিশকে অভিহিত করা হয়।
ধর্ষণের শিকার মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিনের সঙ্গে বিকেল ৬টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইও) এসআই নুরুল আফসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি। তবে মঙ্গলবার দুপুরে তিনি শীর্ষ নিউজকে জানিয়েছিলেন, তিনি ওই সাতজনকে সঙ্গে নিয়ে কোর্টে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ