• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাগদাদ রক্ষায় শিশুদের হাতে আগ্নেয়াস্ত্র দিচ্ছে সরকার

81506_1আন্তর্জাতিক ডেস্ক: সুন্নী যোদ্ধারা এখন বাগদাদের দোরগোড়ায় পৌঁছে গেছে। যে কোনো সময় তারা ইরাকের রাজধানী বাগদাদে আঘাত হানতে পারে।

আর এমন সম্ভাবনা মাথায় রেখে দেশটির ক্ষমতাসীনরা রাজধানী রক্ষায় কোমলমতী শিশুদের হাতে তুলে দিয়েছে আগ্নেয়াস্ত্র।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইরাকি সুন্নী যোদ্ধারা এখন বাগদাদ থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। যে কোনো সময় তারা রাজধানী বাগদাদের ওপর হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, ইরাকের প্রধানমন্ত্রী নুরী আল মালিকি ঘোষণা করেছেন, বেসামরিক লোকদের মধ্যে যারা স্বেচ্ছায় যুদ্ধ করতে চায়, তাদের সরকার অস্ত্র দিবে।

আর এ ঘোষণার পর অনেকেই যুদ্ধে যোগ দিয়েছে। বেসামরিক এসব যোদ্ধাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

ডেইলি মেইলে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, অনেক শিশুর হাতে স্বয়ংক্রিয় রাইফেল। তারা বাগদাদের উপকণ্ঠে আইএসআইএস’র সুন্নী যোদ্ধাদের প্রতিরোধ করতে প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, সুন্নী যোদ্ধারা মঙ্গলবার সিরিয়ার হাইওয়ে বরাবর উত্তর ইরাকের বাকুবা শহরের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। শহরের প্রধান থানা ও অস্ত্রসস্ত্র এখন তাদের দখলে।

ধারণা করা হচ্ছে, এখন সুন্নী এসব যোদ্ধাদের প্রধান লক্ষ্য রাজধানী বাগদাদ দখল করা। আর তারা যদি বাকুবা শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারে, তাহলে বাগদাদ অভিমুখে এগিয়ে যেতে তাদের আর কোনো বাধা থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ