• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

না বুঝেই পরীক্ষার মান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে

Hasinaঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমালোচকরা না বুঝেই পরীক্ষার পাসের হার ও মান নিয়ে প্রশ্ন তুলছেন। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদের চেয়ে কোনো সম্পদই বড় নয়।

জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্যই বিজ্ঞান-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সারাদেশে প্রায় ১ হাজার ৮০০টি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স চালু হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, আমাদের ছেলে-মেয়েদের মেধা রয়েছে। তাদের সুযোগ দিলে তারা শিক্ষা-দীক্ষায়, জ্ঞানে ও প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে। আর সে লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ