• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্বীকৃতি পেয়েছে হানিফ সংকেতের ফেসবুক পেজ

hanif sonketপ্রযুক্তি ডেস্ক: খ্যাতিমান টিভি উপস্থাপক হানিফ সংকেতের ফেসবুক পেজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। হানিফ সংকেতের নামে খোলা এই পেইজটিতে লাইকের সংখ্যা ৫ লাখেরও বেশি।

স্বীকৃতির নিদর্শন হিসেবে এখন পেজের প্রোফাইল ছবির সঙ্গে হানিফ সংকেত নামের পাশে ‘নীল টিক চিহ্ন’ দেখা যাচ্ছে, যাতে মাউসের কার্সর রাখলে ‘ভেরিফাইড পেজ’ লেখা ভেসে উঠছে।

এই মিডিয়া ব্যক্তিত্ব দেশ-বিদেশের লাখো কোটি বাঙালিকে আনন্দ দিতে শুরু করেন প্রয়াত সাংবাদিক ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ মাগাজিন অনুষ্ঠানের মাধ্যমে। আশির দশক থেকে শুরু করে কয়েক যুগ ধরে তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন। তার গ্রন্থিত ও পরিচালিত ‘ইত্যাদি’ এখন পর্যন্ত দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। শুধু কৌতুক নয়, অনুষ্ঠানটির মাধ্যমে তিনি সমাজের নানান অসঙ্গতি অার সমস্যাগুলোকেও তুলে ধরেন। তিনি উপস্থাপনার পাশাপাশি পরিচালক, লেখক এবং প্রযোজকও। তার প্রাপ্তির ঝুলিতে অাছে একুশে পদক বহু সম্মাননা পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ