• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরল পৌরসভার সচিব সড়ক দূর্ঘটনায় নিহত

Accidentদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরল পৌরসভার সচিব এএসএম সাইদুর রহমান (৪৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর শহরের ৩ কিলোমিটার পশ্চিমে দিনাজপুর-বিরল সড়কের বানিয়াপাড়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিরল পৌরসভার সচিব এএসএম শাইদুর রহমান নিত্যদিনের মত তার অফিসের কাজ সেড়ে রাতে মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরের বাসায় ফিরছিলেন। পথে বানিয়াপাড়া রেল ক্রসিংয়ের কাছে পৌঁছলে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে বিরল থানায় নিয়ে আসে। পরে রাতেই ময়নাতদন্তের জন্য তার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এদিকে খবর পেয়ে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিরল পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল খাইরুম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বিরল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ