সিসিনিউজ: সৈয়দপুরে জমির মালিকানা নিয়ে লাঠালাঠিতে উভয় পক্ষের মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের মাঝাপাড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের রজব আলীর সাথে আব্দুল জলিলের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন ওই জমির মালিকানা নিয়ে উভয় পক্ষের সর্মথকদের মধ্যে লাঠালাঠি হয়। এতে দু’পক্ষের মহিলাসহ ১০ জন আহত হয়। আহতের মধ্যে তাজমিরা (৪৫), আলেয়া (৩০), সাহিদা (৫০), নাসিমা (২৩), বিলকিস (৩০) ও নুরনাহার (৩১) কে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।