নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার। এ ঘটনায় পুলিশ তার স্বামীকে আটক করেছে। উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার হারাগিলির পার গ্রামে ঘটনাটি ঘটে। গত ৭মাস আগে ওই গ্রামের গোলাম সরয়ারের ছেলে মুকুল(২৮) এর সাথে বিয়ে হয় পৌরসভার মেছনীর পার গ্রামের আবুল কাশেমের মেয়ে তানিয়া আক্তার তানি(২০)। শুক্রবার ভোরে গৃহবধূ তানিয়ার গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তানিয়ার স্বামী মুকুলের শরীরেও ছুরিকাঘাতের চিহৃ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করে হাসপাতালে সাময়িক চিকিৎসা দিচ্ছেন। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্ধের কারনেই মুকুল এ ঘটনাটি ঘটিয়েছে। এব্যাপারে সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন ঘটনা স্থল পরির্দশন করেছেন।