ঢাকা: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী লঘুচাপের প্রভাবে আজ দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, সেইসাথে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভূমি ধসের আশংকা রয়েছে ।