• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ভোট তথ্য

image_96773_0ঢাকা: ভোটারদের ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে ইসির ওয়েবসাইটে ভোট তথ্য প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। ওয়েবসাইট থেকে ভোটার তার ভোট নম্বর ও কেন্দ্র নাম জানতে পারবেন। শুক্রবার থেকে ভোটার তাদের তথ্য সংগ্রহ করতে পারছেন। আগামী ২৬ জুন এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার কমিশন সভায় নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচনে ওয়েবসাইটে তথ্য প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটার নম্বর পেতে ইসির নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করলে ‘নারায়ণগঞ্জ-৫ এর ভোট কেন্দ্রের তথ্য’ নামে একটি লিংক থাকবে। এতে ক্লিক করলেই নতুন উইনডো চালু হবে। ওই উইনডো থেকে ভোটাররা জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ লিখে ভোটার নম্বর ও কেন্দ্র নাম সংগ্রহ করতে পারবেন।

এ প্রসঙ্গে শাহনেওয়াজ বলেন, ‘ওয়েবসাইটে ভোটাদের তথ্য দেয়া এটি হবে কমিশনের প্রথম উদ্যোগ। তবে ওয়েবসাইট ছাড়াও ভোটাররা মোবাইলে এসএমএসের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ