• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

না.গঞ্জে দেড় মাস পর প্রকাশ্যে র‌্যাব

RABনারায়ণগঞ্জ: সাত খুনের ঘটনার দেড় মাসের মাথায় নারায়ণগঞ্জ শহরে আবারো র‌্যাবের টহল শুরু হয়েছে। আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের উপ নির্বাচন উপলক্ষে টহল শুরু করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

শনিবার বিকেলে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান সাংবাদিকদের এ তথ্য জানান।

র‌্যাব-১১ অধিনায়ক আরো জানান, নির্বাচনের ভোটগ্রহণের দিনে নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবে র‌্যাবের প্রায় এক হাজার সদস্য। নির্বাচনী নিরাপত্তায় কয়েকটি টিম সার্বক্ষণিক টহল দেবে। র‌্যাবের বিশেষ টহল থাকবে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক। অন্যান্য কার্যক্রম আগের মতই থাকবে।

লে. কর্নেল আনোয়ার লতিফ খান আরো বলেন, ‘র‌্যাব-১১ এর কার্যক্রম চলমান আছে, থাকবে। এ কার্যক্রম দৃশ্যমান নয় বলেই কেউ দেখতে পাচ্ছে না। উপ নির্বাচনের দায়িত্ব পালনের সময় কোনো কেন্দ্র বা কোনো এলাকার তথ্য আদান প্রদানের জন্য সারাসরি র‌্যাব-১১ এর সঙ্গে যোগযোগ করতে পারবেন (মোবাইল নাম্বার ০১৭৭৭৭১১১০০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ