• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ত্রিপুরার বন্যায় ভেঙেছে মুহুরী নদীর বাঁধ, পানির নিচে ১৫ গ্রাম

image_97026_0.gifফেনী: টানা চার দিনের অবিরাম বৃষ্টি আর ভারতের ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢ়লে ফেনীর মুহুরী নদীর নাপিত কোনার বাঁধ ভেঙে গেছে। এতে রোববার পর্যন্ত ১৫ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে সাতটি গ্রাম প্লাবিত হয়। পানিতে ফসলি জমি, মাছের ঘের, বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।

গ্রামগুলো হচ্ছে উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, দুর্গাপুর, জয়পুর, বিজয়পুর, নিলক্ষী, বাশুড়া, বণিক পাড়া, গোসাইপুর, গণিয়ামোড়া। মুন্সিরহাট ইউনিয়নের করইয়া, নোয়াপুর, দক্ষিণ তারা মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহিদুর রহমান জানান, নাপিত কোনা ও জয়পুর গ্রামের অংশের দু’টি বাঁধ সংস্কার করলে পানি বন্ধ হয়ে যায়। গত দুই দিনের অতিরিক্ত পানির ছাপে আবারও মুহুরী নদীর বাঁধ ভেঙে গেছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

অন্যদিকে, টানা বর্ষণে জেলার ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল পাঠাননগর, বাংলাবাজার, রাধানগর ও শান্তিরহাটের বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার তৈরি হয়ে রাস্তাঘাট ডুবে গেছে। এতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, বাঁধের ভেঙে যাওয়া স্থানে মেরামতের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ