• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াত নেতার কারাদণ্ড

Adalotসাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে মিজানুর রহমান (৩৫) নামে জামায়াতের এক নেতাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যার দিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারুক আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত মিজানুর রহমান কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলার সুলতানপুর গ্রামের মৃত সামছুর রহমান গাজীর ছেলে।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহাসিন জানান, সকালে নলতার রওজা শরীফ মোড় এলাকা থেকে সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

তবে পরিবারের সদস্যদ্যের দাবি বাড়ি থেকে শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করে আনে। পরে মিথ্যা অভিযোগে তাকে সাজা দেওয়া হয়। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ