নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ‘টেকসই উন্নয়ন ও জনকল্যাণে দরকার, উদ্ভাবনী সরকার’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে-২০১৪ পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মাল্টিমিডিয়ার মাধ্যমে মানীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে চব্বিশ হাজার ওয়েব সাইট সমৃদ্ধ জাতীয় তথ্য বাতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে’ অংশ গ্রহণ করেন। এসময় জেলা ও উপজেলা প্রশাসন ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
জাতীয় তথ্য বাতায়ন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এস.এ.এম রফিকুন্নবীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গুল্লাল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ বক্তব্য রাখেন।