• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভুরুঙ্গামারীতে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

Deathনাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পল্লী বিদ্যুতের অবৈধ লাইনের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এতে আহত হয়েছে ২ জন। আহতরা ভুরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার উপজেলার উত্তর পাথরডুবি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শাহিনুর রহমান (৪০)। সে মৃত ইব্রাহিম আলীর পুত্র। ভোর বেলা ঝড়ে পড়া একটি কলা গাছের থোড় কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করে। এসময় তাকে উদ্ধার করতে যাওয়া সিরাজুল (৩৬) ও রোকসানা (৩০) আহত হয়। স্থানীয় একটি সেচ পাম্প থেকে  ওই বাড়িতে  অবৈধ বিদ্যুৎ সংযোগের খুটি ঝড়ে ভেঙ্গে ঝুলিয়ে পড়া তারের সাথে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এলাকায় পল্লী বিদ্যুতের অসাধু কর্মচারীদের যোগসাজসে সেচ পাম্প থেকে বিভিন্ন বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে অর্থ আদায় করছে প্রভাবশালীরা। থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ