সিসিনিউজ: বিরোধী জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মতবিনিময় স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে এ মতবিনিময়ের কর্মসূচি জানানো হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। এর আগে গত ১৭ই জুন রাতে খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করেন ঢাকা বিভাগীয় বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা। উৎসঃ
মানবজমিন