সিসিনিউজ: থানার সামনেই বাস চাপায় প্রাণ গেল আশুগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন শরিফ (৩৫) এর। আজ সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে থানা থেকে বেরিয়ে রাস্তা পারাপারের সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী রয়েল নামের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নাসিরের বাড়ি চট্টগ্রামে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।