বিনোদন ডেস্ক: বিশ্বকাপ জ্বরে আক্রান্ত আলোচিত মডেল নায়লা নাঈম, তার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া হয়ে উঠেছেন। তাই ব্রাজিল-আর্জেন্টিনার পর জামার্নির পতাকা গায়ে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আবারও ঝড় তুলেছেন তিনি।
মঙ্গলবার সকালে নিজের ফেসবুক পেইজে নতুন একটি ছবি প্রকাশ করেন নায়লা নাঈম। যেখানে তার গায়ে শোভা পাচ্ছিলো জামার্নির পতাকার রঙে রাঙা পোশাক। ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী সাকিব মুহতাসিম।
এদিকে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে চারটি দলের পতাকার থিমে ফটোশুট করেছেন নায়লা। যার মধ্যে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি এবং ইংল্যান্ডের পতাকা। শিগগিরই ইংল্যান্ডের পতাকা শোভিত হয়ে ভক্তদের সামনে আসবেন বলে জানিয়েছেন এই মডেল।