• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইতালি ও আইভরি কোস্ট কোচের পদত্যাগ

World Cupখেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে নিজ নিজ দলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইতালি ও আইভরি কোস্টের কোচ। মঙ্গলবার গ্রুপ ডি-র শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ০-১ হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ৷
অথচ বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছিলেন ইতালি কোচ প্রান্দেলি ৷ পরের দুটি ম্যাচেও নিজের স্ট্র্যাটেজি ধরে রাখেন তিনি ৷ কিন্তু, জয় আসেনি ৷ কোস্টারিকা ও উরুগুয়ের কাছে হেরে ব্রাজিল বিশ্বকাপে ভবলীলা সঙ্গ হয় আজ্জুরিদের ৷ মঙ্গলবার ডেভিড গোডিনের একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় উরুগুয়ে।
ম্যাচের পর দায় স্বীকার করে ইতালি কোচ প্রান্দেলি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন ৷ তিনি জানান, ‘ম্যাচের পরই আমি ইতালি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমার পদত্যাগের কথা জানিয়ে দিই ৷ কারণ, হারের দায় আমি নিজের কাঁধে নিচ্ছি ৷ কোনো দলের প্ল্যান কাজ না-করলে কোচকে তার দায়িত্ব নিতে হয় ৷’মাত্র এক মাস আগেই ইতালি ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০১৬ পর্যন্ত চুক্তি হয়েছিল প্রান্দেলির ৷ কিন্তু, তার আগে হারের দায় নিয়ে সরে দাঁড়ালেন ৫৬ বছর বয়সি প্রান্দেলি ৷
অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর আইভরি কোস্টের কোচ লামুসি সাবর্ড়ি। আইভরি কোস্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ফ্রান্সের সাবেক এ তারকা। তার চুক্তি মোতাবেক চলতি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু দল গ্র“প পর্যায়েই বিদায় নেয়ার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন লামুচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ