• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এবার নরেন্দ্র মোদির নামে অ্যান্টিভাইরাস ‘নমো’

82305_1প্রযুক্তি ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংক্ষিপ্ত নাম অনুসারে একটি অ্যান্টিভাইরাস তৈরি করেছে ভারতীয় আইটি ফার্ম ইনোভেজন। মোদির জনপ্রিয় সংক্ষিপ্ত নাম ‘নমো’ দেওয়া হয়েছে অ্যান্টিভাইরাসটিকে। আর এর মোড়কে শোভা পাচ্ছে নরেন্দ্র মোদির ছবিও। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে।
বিনামূল্যের সফটওয়্যারটি পিসিকে ম্যালওয়্যার ও ভাইরাস থেকে মুক্ত রেখে ব্যবহারকারীদের স্বস্তি দেবে বলে জানিয়েছেন নির্মাতারা। এটি নিয়মিত আপডেটও করা যাবে।
অ্যান্টিভাইরাসটির বর্তমান ভার্সন শুধু পিসিতে বেসিক প্রটেকশন দিলেও প্রতিষ্ঠানটি পরবর্তী ভার্সন আনারও সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী অ্যাডভান্সড ভার্সনে অ্যাপলের ম্যাক পিসিতেও ব্যবহার করা যাবে।
নির্মাতা প্রতিষ্ঠান ইনোভেজনের সিইও অভিষেক গ্যাগনেজা বলেন, ‘ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে ভারত তৃতীয় বৃহত্তম। যাই হোক, পরিসংখ্যানে প্রকাশ মাত্র ১৩ ভাগ ব্যবহারকারী বৈধ লাইসেন্সধারী অ্যান্টিভাইরাস ব্যবহার করে। অন্যদিকে ৩০ ভাগ ব্যবহারকারী একই অ্যান্টিভাইরাসের ট্রায়াল ভার্সন বা ভিন্ন ভিন্ন অ্যান্টিভাইরাস ইন্সটল করেন।’
তবে বিজেপি নেতা নরেন্দ্র মোদির নামে অ্যান্টিভাইরাস বাজারে ছাড়লেও প্রতিষ্ঠানটি কোনো রাজনৈতিক দল ও নেতার সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে।
আর এ অ্যান্টিভাইরাসটি বিনামূল্যে বিতরণের কারণ জিজ্ঞাসা করলে প্রতিষ্ঠানটির সিইও অভিষেক বলেন, ‘আমরা এ সফটওয়্যারটি তৈরি করেছি এবং তার মাধ্যমে সরকারকে অভিনন্দন জানাতে চাই। এছাড়া আমরা সরকারকে জানাতে চাই যে, তাদের কাছে জাতির অনেক কিছু চাওয়ার আছে।’
প্রতিষ্ঠানটির লাভজনক বিভিন্ন পণ্য আছে। আর সে পণ্যগুলো থেকে পাওয়া অর্থ দিয়েই এ অ্যান্টিভাইরাসটির খরচ বহন করা হবে বলে জানিয়েছেন অভিষেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ