• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ছিটমহল বিনিময়ের দাবীতে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি

Sitmohal-_Picলালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ও ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল বিনিময়ের দাবীতে মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ভারতীয় ছিটমহালের নেতৃবৃন্দ।
স্মারক লিপি প্রদানের সময় ভারত বাংলাদেশ ছিটমহাল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও কমিটির লালমনিরহাট শাখার সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ ছিটমহলবাসীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কেন্দ্রীয় কমিটির সভাপতি ময়নুল হক জানান, আমরা উভয় রাষ্ট্রের ছিটমহালের মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ছিটমহলবাসীরা ৬৭ বছর থেকে মানবেতর জীবন যাপন করছে। ভোটাধিকার প্রয়োগ, প্রশাসনিক সুবিধা, বয়স্ক ভাতা ও শিক্ষার মতো মৌলিক সুবিধা নেই আমাদের। তাই আমরা ২০১১ সালের ৬ সেপ্টেম্বর হাসিনা- মনমোহন সিং’র প্রটোকল চুক্তি বাস্তবায়ন চাই। এ চুক্তির মাধ্যমে উভয় দেশের ১৬২ ছিটমহলের মানুষ তাদের বন্দি জীবন থেকে মুক্তি চায়।
এছাড়া ২৬ জুন পাটগ্রাম উপজেলার তিনবিঘা কড়িডোরে ছিটমহল বিনিময়ের দাবীতে দুই দেশের নাগরিকগন মহাসমাবেশ করবেন বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ