• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হেলিকপ্টারে করে মাগুরার বাড়িতে সাকিব

11সিসিনিউজ: হেলিকপ্টারে চড়ে মাগুরায় গ্রামের বাড়িতে এসেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে একটি বেসরকারি হেলিকপ্টারে চড়ে মাগুরায় পৌঁছান বিশ্বখ্যাত এই ক্রিকেট অল রাউন্ডার।

তাকে এক নজর দেখার জন্য মাগুরা স্টেডিয়ামে জড়ো হন কয়েকশ’ সাকিব ভক্ত। এসময় সেখানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও সাকিবের বাবা মাশরুর রেজা।

জানা গেছে, নিজ জেলায় বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের থ্রিজি সেবা উদ্বোধনের জন্য সাকিব মাগুরায় এসেছেন।

সাকিবের বাবা মাশরুর রেজা জানান, দীর্ঘ প্রায় আট মাস পর সাকিব বাড়িতে এলেন। সর্বশেষ স্ত্রী শিশিরকে নিয়ে হেলিকপ্টারে চড়ে মাগুরায় এসেছিলেন সাকিব।

সংশ্লিষ্টরা জানান, স্টেডিয়াম থেকে নিজ বাসায় গিয়ে দুপুরে মায়ের হাতে খাবার খেয়ে তিনি শহরে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে থ্রিজি সেবার উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সাকিব হেলিকপ্টারে চড়ে ঢাকায় ফিরে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ