দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের নাম সুমন রায় (২৪)। সে উপজেলার তপনঘাট গ্রামের সরেশ রায়ের ছেলে।
নাবাবগঞ্জ থানা সুত্রে জানা গেছে, সুমন রায়সহ আরোও ৩ জন মোটর সাইকেলযোগে নবাবগঞ্জের স্বপ্নপুরী থেকে ফুলবাড়ী যাওয়ার পথে আফতাবগঞ্জ বাজারে পৌছলে বিপরীত দিক থেকে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্টে ঘটনায় স্থলেই মোটরসাইকেল চালক সুমন রায় মারা যায়। অপর তার সঙ্গী রঞ্জিত কুমার রায় ( ২৪) ও অরবিন্দ রায় (২১) গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে কাহারোলে সড়ক দুর্ঘনায় নিহত আজিমউদ্দীন (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি কাহারোল উপজেলার গড়নুরপুর গ্রামের আজগার আলীর ছেলে।
পুলিশ জানায়, নিহত আজিমউদ্দীন বাইসাইকেলযোগে উপজেলার চৌরঙ্গী মোড়ে পৌছলে পিছন দিক থেকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তির পর চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী ও নবাবগঞ্জ থানায় পৃথক পৃথক ২ টি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে বলে কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন।