পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে বজ্রপাতে ফয়জার রহমান (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। তিনি পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালনদার মজরাইপাড়া গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
জানা গেছে, আজ শুক্রবার সকালে বৃষ্টির মাঝে বেলা আড়াইটার দিকে ফয়জার রহমান মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার সারা শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই গরু সহ তিনি নিহত হন।