• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রূপগঞ্জে ভোটকেন্দ্রে সংঘর্ষে নিহত ১॥ গুলিবিদ্ধ ১৮

Songorso-1সিসিনিউজ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে ১নং তারাইল কেন্দ্রে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ১৮ জন। নিহতের নাম নির্মল দত্ত (৬০)। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নির্মল তারাইলের গেদা দত্তের ছেলে।
জানা গেছে, সকালে তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সুকোমল দত্ত ওই সংঘর্ষের মধ্যে পড়লে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে কমপক্ষে ১৮ জন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে আটজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রে এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।
উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর পর কাঞ্চন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ